advertisement
advertisement

ধর্ষণের ইস্যুতে ‘বিতর্কিত’ ফেসবুক পোস্ট, প্রায় এক বছর পর শপথ নিলেন চাকসুর নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ধর্ষণের ইস্যুতে ‘বিতর্কিত’ ফেসবুক পোস্ট, প্রায় এক বছর পর শপথ নিলেন চাকসুর নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ–উপাচার্য ও চাকসুর ভিপি ও জিএসের উপস্থিতিতে শপথ নিচ্ছেন আকাশ দাস (বাঁয়ে)। আজ দুপুরে উপাচার্যের কার্যালয়ে

advertisement

নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এক নেতা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল–ফোরকানের কাছে শপথ নেন তিনি।শপথ নেওয়া ওই নেতার নাম আকাশ দাস। তিনি চাকসু নির্বাচনে শিবির–সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের নির্বাহী সদস্য প্রার্থী ছিলেন। এ পদে তিনি জয়ীও হন।

তবে ধর্ষণ ও নারীদের কটূক্তির অভিযোগে শ্রীশান্ত রায় নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ফেসবুকে একটি পোস্ট দেন আকাশ, যা নিয়ে পরে বিতর্কের সৃষ্টি হয়।এরপর বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে আকাশ দাস শপথ নেননি। গত বছরের ২৩ অক্টোবর আকাশ দাস ছাড়া চাকসুর অন্য নেতারা শপথ নেন।

গত বছরের ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।আকাশ দাসের শপথ নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপাচার্য মোহাম্মদ আল–ফোরকান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর