advertisement
advertisement

গুলি করে হত্যার এক দশক পর ক্ষমা চাইলেন মার্কিন সেনা, পর্দায় ইরাক যুদ্ধের অবিশ্বাস্য গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
গুলি করে হত্যার এক দশক পর ক্ষমা চাইলেন মার্কিন সেনা, পর্দায় ইরাক যুদ্ধের অবিশ্বাস্য গল্প

‘অ্যাটোনমেন্ট’–এর দৃশ্য। আইএমডিবি

advertisement

যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু তার ক্ষত থেকে যায় বহু বছর। কখনো সেই ক্ষত শরীরে, কখনো মনে। আবার কখনো এমন এক সম্পর্কের ভেতর, যেখানে একদিকে হারানো স্বজনের শোক, অন্যদিকে সেই হত্যাকাণ্ডে জড়িয়ে থাকা মানুষের অপরাধবোধ। নতুন ছবি ‘অ্যাটোনমেন্ট’ ঠিক এমনই এক সত্য ঘটনা থেকে তৈরি—ইরাক যুদ্ধের একটি মর্মান্তিক ঘটনা এবং প্রায় এক দশক পর ঘটে যাওয়া এক অসম্ভব সাক্ষাতের গল্প। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন রিড ভ্যান ডাইক।

এতে অভিনয় করেছেন কেনেথ ব্রানা, হিয়াম আব্বাস ও বয়েড হলব্রুক। ছবির গল্পের কেন্দ্রে আছে ইরাকের বাগদাদে নিহত একটি পরিবারের সদস্যদের সঙ্গে সেই মার্কিন মেরিনের সাক্ষাৎ, যিনি ওই হামলার সময় গুলি চালিয়েছিলেন। গল্পের শুরু ২০০৩ সালের এপ্রিলে। বাগদাদে বাড়ি ফিরছিল একটি পরিবার। সে সময় মার্কিন মেরিন ও ইরাকি বাহিনীর মধ্যে গোলাগুলি চলছিল। দুই পক্ষের গুলির মাঝখানে পড়ে যায় পরিবারটি।

ঘটনাটিতে নিহত হন পরিবারের তিন পুরুষ-স্বামী জেমস এবং দুই ছেলে নিকোলাস ও এডমন্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর