advertisement
advertisement

টনক নড়বে কবে—প্ল্যাকার্ড হাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
টনক নড়বে কবে—প্ল্যাকার্ড হাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবে’, ‘চুয়েটের অচলাবস্থার সমাধান চাই’, ‘টনক নড়বে কবে’, ‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’সহ বিভিন্ন দাবি। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই গত ২১ সেপ্টেম্বর থেকে তাঁরা আন্দোলন করছেন।

অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তাঁরা।শিক্ষার্থীরা বলেন, টানা ১৫ দিন ধরে এই দাবিতে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর