২০২৫ সালের ৩ মার্চ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ
জুলাই অভ্যুত্থানের সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। তাঁকে যথাযথ চিকিৎসা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবীর আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কামাল আহমেদ মজুমদারের পক্ষে আজ শুনানিতে অংশ নেন আইনজীবী মো. সাহিদুর রহমান। তিনি ট্রাইব্যুনালকে বলেন, পড়ে গিয়ে কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভেঙে গেছে। তাঁর বয়সও অনেক বেশি। ডায়াবেটিসও রয়েছে। জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা প্রয়োজন।
কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁর চিকিৎসা করতে পারছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।