শ্যামলী থেকে মোহাম্মদপুরে যাওয়ার যে কতশত রাস্তা আছে, আল্লাহ মালুম! আমি হলফ করে শুধু এটুকু বলতে পারি, রিকশাওয়ালা মামারা জীবনেও একই রাস্তা দুবার ব্যবহার করেন না।‘মামা, অমুক রাস্তা দিয়ে যান না ক্যান?’ এ প্রশ্ন করলে তাঁরা এমন দৃষ্টিতে তাকান, যেন আমি তাঁদের মুখে বিষ্ঠা ছুড়ে মারার মতো বিশাল একটা অপরাধ করে ফেলেছি।
তারপর স্রেফ নির্লিপ্তভাবে বলেন, ‘মামা, ওই রাস্তায় জ্যাম বেশি।’আর এমন এক অচেনা গলিতে ঢুকে পড়েন, যেটা দেখলেই মনে হবে, এ রাস্তার কোনো ভূত–ভবিষ্যৎ আগে ছিল না, এখনো নাই। সামনে গেলে একেবারে কানাগলি ছাড়া কিছুই পাওয়া যাবে না।এ রকম কয়েক দিন একেক রিকশাওয়ালাকে একেক রোডের কথা বললাম। তাঁদের উত্তরে যা বুঝলাম, আমি যেদিন যে রোডের কথা বলি, সেদিন সেই রোডেই সবচেয়ে বেশি জ্যাম থাকে।
ঢাকা শহরের জ্যাম যে পুরাই আনপ্রেডিক্টেবল, তা যে কেউই স্বীকার করতে বাধ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।