advertisement
advertisement

বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

advertisement

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার পেয়েছেন।শাখাওয়াত হোসেনের উদ্ভাবিত ও মেধাস্বত্বভুক্ত ‘খাদ্য ব্যয় সাশ্রয় ও নিয়ন্ত্রণে শাখাওয়াতের ছয়টি নিয়ন্ত্রণ ধাপ’ উদ্যোগের জন্য তিনি এ পুরস্কার পান।

খাদ্যের অপচয় কমানো, ব্যয় নিয়ন্ত্রণ এবং সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এই কাঠামো তৈরি করা হয়েছে।বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করে।

৩ অক্টোবর ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তাঁর হাতে পুরস্কার তুলে দেন।বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে ১৬টি বিভাগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।পুরস্কার পাওয়ার পর মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘এই পুরস্কার ছয় নিয়ন্ত্রণ ধাপ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং টেকসই আতিথেয়তা খাতে এর অবদানের স্বীকৃতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর