প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের সময় ছাত্রনেতা নেহা বোরাকে আটক করে পুলিশ। ৩ অক্টোবর ২০২৬
বাবা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পরিবারের কেউ কেউ বিজেপির সমর্থক। সেই পরিবারেরই এক তরুণী এখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের অন্যতম ‘চক্ষুশূল’; কখনো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘ অনশনে বসছেন, কখনো মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, আবার কখনো ভোটাধিকার রক্ষার আন্দোলনে পুলিশের ব্যারিকেডে উঠে দাঁড়াচ্ছেন। তাঁকে আটক করা হয়েছে, গায়ে কালি ছোড়া হয়েছে, হত্যার হুমকিও এসেছে।
তবু প্রতিবাদের মাঠ ছাড়েননি নেহা বোরা।ভারতের এই ছাত্রনেত্রীর উত্থান শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার গল্প নয়; শিক্ষা, কর্মসংস্থান ও নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থার প্রশ্নে তরুণদের ক্ষোভকে তিনি রাজনৈতিক ভাষা দিচ্ছেন। তাঁর বক্তব্যে যেমন বামপন্থী বিশ্বাস স্পষ্ট, তেমনি রয়েছে ক্ষমতাসীনদের প্রশ্ন করার সাহস।
এই দুইয়ের সমন্বয়েই নেহা হয়ে উঠছেন ভারতে গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের মুখ ।ধ্রুব রাঠির ‘নমস্কার দোস্ত!’ মোদির জন্য কতটা চিন্তার?কে এই নেহাউত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা নেহা বোরার বয়স ২৯ বছর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।