advertisement
advertisement

প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না...

দুজন পরিণত মানুষের সম্পর্কের গল্প নিয়ে মঞ্চে এল নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

advertisement

প্রেমের নামে অনেক কিছুই হচ্ছে, কিন্তু প্রেমটাই কি হচ্ছে? সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাবের ভিড়ে দুজন মানুষ কি একজন আরেকজনের আশ্রয়, আস্থা কিংবা নিরাময়ের জায়গা হয়ে উঠতে পারছেন? এমন প্রশ্ন আর দুজন পরিণত মানুষের সম্পর্কের গল্প নিয়ে মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হয়।

নাটকটির গল্প ও নির্দেশনায় ডায়না ম্যারেলিন, নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির।কথা হয় নির্দেশকের সঙ্গে। ‘তবুও প্রেম আসেতে’ ভালোবাসাকে শুধু আবেগ কিংবা চাওয়া-পাওয়ার সমীকরণ হিসেবে দেখেননি তিনি, দুজন পরিণত মানুষের সম্পর্কে একজন আরেকজনের আরাম, আশ্রয় ও আস্থার জায়গা হয়ে ওঠার গল্প বলতে চেয়েছেন।বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হয়ডায়না ম্যারেলিন বলেন, ‘আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম।

কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর