advertisement
advertisement

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় স্তন ক্যানসার বড় হুমকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় স্তন ক্যানসার বড় হুমকি

অনুষ্ঠান শেষে রাজধানীর শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়

advertisement

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে স্তন ক্যানসার শতভাগ নিরাময় সম্ভব। রোগটি নিয়ে লজ্জা ও দ্বিধা দূর করতে হবে। আজ শনিবার স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ‘স্তন ক্যানসারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে আলোচকেরা নারীদের স্তন ক্যানসার নিয়ে লজ্জা ও দ্বিধা দূর করার আহ্বান জানান।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম (সিসিপিআর) ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠান শেষে রাজধানীর শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।দেশে স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয়ের বার্তা নিয়ে এবার পালিত হলো দিবসটি।

সিসিপিআর ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বেসরকারিভাবে দিবসটি পালন করছে।সিসিপিআরের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে বক্তারা সচেতনতা তৈরির পাশাপাশি সঠিক পরিসংখ্যানের জন্য জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন, স্ক্রিনিং ও চিকিৎসাসুবিধা সম্প্রসারণে জোর দেন।সংলাপের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, স্তন ক্যানসার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর