ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় আটক করা হচ্ছে আন্দোলনকারীদের। নয়াদিল্লি, ১০ অক্টোবর ২০২৬
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার নয়াদিল্লিতে বড় আন্দোলনের ডাক দিয়েছিল বিরোধী দল ও তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। বিরোধীদের দাবি, বিপুলসংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দিয়ে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশন এ অভিযোগ অস্বীকার করেছে।
আয়োজকেরা কর্মসূচির নাম দেন ‘গণতন্ত্র বাঁচাও’। মূল জমায়েত হওয়ার কথা ছিল নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায়। কিন্তু কর্তৃপক্ষ বিক্ষোভের অনুমতি দেয়নি। জমায়েত ঠেকাতে দিল্লি পুলিশ গতকাল শুক্রবার থেকে সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের আটক করছেন নিরাপত্তাকর্মীরা।
নয়াদিল্লি, ১০ অক্টোবর ২০২৬শেষ পর্যন্ত যন্তর মন্তরে সিজেপি ও অন্যান্য বিরোধী বিক্ষোভ সমাবেশ করতে পারেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।