advertisement
advertisement

ছয় বছরে ৩৪৮৭ শিশু ধর্ষণের শিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
ছয় বছরে ৩৪৮৭ শিশু ধর্ষণের শিকার

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

advertisement

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৫৯৮ শিশু এবং আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ শিশু। এ ছাড়া এই সময়ে শিশুদের যৌন হয়রানির ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ শনিবার রাতে প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠায় সংগঠনটি।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশে মোট ধর্ষণের ঘটনা ছিল ৬ হাজার ১৫৩টি। এর মধ্যে শিশুধর্ষণের ঘটনা ৩ হাজার ৪৮৭টি। এর মধ্যে বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ১ হাজার ৪৭ শিশু, ২০২২ সালে ৭৩২, ২০২৩ সালে ৫৫৮, ২০২৪ সালে ২৮৪, ২০২৫ সালে ৪৭৪ এবং ২০২৬ সালের এখন পর্যন্ত ৩৯২ শিশু ধর্ষণের শিকার হয়েছে।একই সময়ে দেশে মোট ৬ হাজার ১৫৩টি ধর্ষণের ঘটনা ঘটে বলে জানানো হয় প্রতিবেদনে।

মোট ঘটনার বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ১৮৩৩, ২০২২ সালে ১২৮৪, ২০১৩ সালে ৯৯৩, ২০২৪ সালে ৫৫৮, ২০২৫ সালে ৮২৮ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৬৫৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে।শিশুদের যৌন হয়রানির ঘটনা ছয় বছরে মোট ১ হাজার ২৫৫টি বলে উঠে এসেছে এইচআরএসএসের প্রতিবেদনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর