ইন্ডিগোর একটি উড়োজাহাজ
ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজে লাগেজ রাখার জায়গায় আগুন ধরে যায়। এর ফলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল উড়োজাহাজটি। এ পরিস্থিতিতে দ্রুত উড়োজাহাজের পথ ঘুরিয়ে হায়দরাবাদে নিয়ে নিরাপদে জরুরি অবতরণ করা হয়। আজ রোববার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। ত্রুটিপূর্ণ একটি পাওয়ার ব্যাংকের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এক যাত্রীর মুঠোফোনে ধারণ করা ঘটনাটির একটি ভিডিও সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে, অন্য যাত্রীরা তাঁদের ব্যাগ দিয়ে চেপে ধরে আগুন নেভানোর চেষ্টা করছেন।এয়ারবাসের একটি মডেলের ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬১১৫ দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। ফ্লাইটটি ছাড়ার নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিট।
পথ পরিবর্তনের আগে চেন্নাইয়ে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা।কেবিন ক্রুরা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন এবং সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন।ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই৬১১৫-তে একজন যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত হওয়ার পর উড়োজাহাজকে হায়দরাবাদে ঘুরিয়ে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।