‘বিএইটিই জাতীয় সিম্পোজিয়াম ২০২৬’ শীর্ষক সিম্পোজিয়ামের মঞ্চে বসে আছেন অতিথিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা, ১১ অক্টোবর
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর বাংলাদেশের প্রকৌশলশিক্ষার মান ধরে রাখা এবং আরও উন্নত করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের সঙ্গে শিল্প খাতের চাহিদার সামঞ্জস্য থাকতে হবে। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে।
এ জন্য কার্যকর নীতিমালা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। আজ রোববার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলশিক্ষার মান নিশ্চিতে স্বীকৃতির ক্ষেত্রে নীতিসহায়তার ভূমিকা নিয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে এ কথা উঠে আসে।
‘বিএইটিই জাতীয় সিম্পোজিয়াম ২০২৬’ শীর্ষক এ আয়োজন করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) অধীন প্রকৌশল ও কারিগরি শিক্ষার স্বীকৃতি বোর্ড (বিএইটিই)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।