সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন। রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবে
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। ডিলারশিপ থেকে বঞ্চিত অর্ধশতাধিক আবেদনকারী এ অভিযোগ তুলেছেন। ওই আবেদনকারীদের অভিযোগ, অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
যোগ্যতা ও সরকারি শর্ত পূরণ করেও ডিলারশিপ না পাওয়ার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।আজ রোববার বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহীন মুন্সী।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণকারী আবেদনকারীদের বাদ দিয়ে উপজেলার কয়েকটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।