তিন বছরের ছোট্ট ইয়াসির আরাফাত এখন কেবলই ছবি
‘আমার ছেলেটার খুব কষ্ট হচ্ছিল। ভেতরে কী যন্ত্রণা চলছিল, তা বোঝাতে পারছিল না। হঠাৎ তার নানি দেখতে পান, তার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কথা শুনেই আমি আর তার মা আইসিইউতে ঢুকি। সেখানে যেতেই ‘বাবা’, ‘মা’ বলে ডেকে ওঠে ইয়াসির। এরপর একটু হেসেই নিস্তেজ হয়ে যায়। ঢলে পড়ে মৃত্যুর কোলে।’ ছেলে ইয়াসির আরাফাতের মৃত্যুর কথা বলতে গিয়ে বারবার থামেন বাবা রুবেল হোসেন। কথার মাঝে চোখ মোছেন। টিনের ছাউনির ছোট্ট ঘর।
সেখানে সামনের কক্ষের সোফায় বসেছিলেন তিনি। পরনে নীল পাঞ্জাবি। মাথায় টুপি। ছেলের কবর জিয়ারত করে এসেছেন একটু আগে। কথার এক পর্যায়ে মুঠোফোন হাতে নিয়ে ছেলের ছবি দেখান। এরপর ডুকরে কেঁদে ওঠেন।গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেলের তিন বছরের শিশুপুত্র ইয়াসির আরাফাত।রুবেল হোসেন একটি শিল্পপ্রতিষ্ঠানের ক্রেনচালক।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের গামারিতলা এলাকায় তাঁর ছোট্ট বাড়িটায় এখন আর কোলাহল নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।