advertisement
advertisement

দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের একগুচ্ছ পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

বাংলাদেশ পুলিশ লোগো

advertisement

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব পরামর্শের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে শেয়ার না করা, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র স্থাপন এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ করার বিষয় রয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এতে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি কমবে।এ ছাড়া পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করতেও বলা হয়েছে।

নিরাপত্তার জন্য মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র স্থাপন, গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানো এবং মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর