ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচার’ বন্ধে বাংলাদেশের সরকার উদ্যোগী হবে বলে আশা করে ভারত। আজ বুধবার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতি নিয়ে প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ওই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, দুর্গাপূজা এসেছে।
সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। সংগঠনের অভিযোগ, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। অতীতেও এমন ঘটেছে, এখনো ঘটে চলেছে।
এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী, তা জানতে চান প্রশ্নকর্তা।জবাবে রণধীর জয়সোয়াল অতীতে কী হয়েছে বা বর্তমানে কী ঘটছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।