advertisement
advertisement

বান্দরবানে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
বান্দরবানে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন

বান্দরবানে চিম্বুক পাহাড়

advertisement

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যতম সৌন্দর্যের আধার বান্দরবান। একদিকে উঁচু পাহাড় অন্যদিকে পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনা। বান্দরবান ঘুরতে চাইলে যে চারটি স্থান পছন্দের তালিকার ওপরে থাকে তা হলো নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়।

প্রকৃতিপ্রেমী মানুষ কিংবা ভ্রমণের মাধ্যমে যাঁরা নতুন কিছু খুঁজে পেতে ভালোবাসেন, তাঁদের জন্য বান্দরবান দারুণ জায়গা।নীলগিরিবান্দরবান শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি মূলত মেঘ দেখার জন্য বিখ্যাত। বর্ষাকাল ও শরৎকালে এখানকার যে দৃশ্য দেখা যায়, তা বাস্তবের চেয়ে বেশি স্বপ্নের মতো মনে হয়। নীলগিরির পাহাড়গুলোতে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে পাহাড়ের নিচে জমে থাকা মেঘগুলোকে সাদা তুলার মতো মনে হয়।

বর্ষাকালে মেঘ এতটাই নিচে নেমে আসে, যেন মনে হয় আপনি হাত বাড়ালেই মেঘ ছুঁতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর