advertisement
advertisement

শেফিল্ডের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখলেন হামজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:২১ অপরাহ্ণ
শেফিল্ডের ম্যাচে বিতর্কিতভাবে লাল কার্ড দেখলেন হামজা

হামজা চৌধুরী

advertisement

ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটে পোর্টসমাউথের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ৮৯ মিনিটের গোলে শেষ পর্যন্ত পোর্টসমাউথের মাঠে শেফিল্ড হেরেছে ৩–২ গোলে। একে তো এমন হার, তার ওপর ৪৪ মিনিটের পর থেকে শেফিল্ডকে ১০ জন নিয়ে খেলতে হয়। কারণ?

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার তাই ক্ষোভ ঢেলেছেন ম্যাচের রেফারি অলিভার ল্যাংফোর্ডের ওপর। চ্যাম্পিয়নশিপে গতকাল রাতের এই ম্যাচে পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা–ম্যাককুইনকে ৯ মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ৪৪ মিনিটে দ্বিতীয় ফাউলে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড।

রেফারির এই দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে।️ “Where are the young up-and-coming referees that should be refereeing in the Championship now instead of the ones that survive?” Sheff Utd boss Chris Wilder on Hamza Choudhury’s red card in the 3-2 defeat at Portsmouth. https://t.co/CcgcqQWqfJ #SUFC | @BBCSheffield https://t.co/tCZfk3lAwC— Football Heaven (@footballheaven) October 14, 2026 চেলসি থেকে ধারে পোর্টসমাউথে যোগ দেওয়া রায়ান হামজাকে নাটমেগের চেষ্টা করতে গিয়ে হামজার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর