advertisement
advertisement

কুমিল্লা মহানগর জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির নেতা সামদানী, দল থেকে অব্যাহতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
কুমিল্লা মহানগর জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির নেতা সামদানী, দল থেকে অব্যাহতি

দল থেকে অব্যাহতি পাওয়া আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী

advertisement

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে গতকাল বুধবার দলটির মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা জানানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সামদানী।

রাত আটটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার সময় তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে তাঁর অসুস্থ বাবার সঙ্গে ছিলেন।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা শহরের মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর