যুক্তরাজ্য সরকার পর্নোগ্রাফির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। যৌন সহিংসতা মোকাবিলায় সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
আগামী নভেম্বর থেকে এ বিধিনিষেধসংবলিত একটি আইন কার্যকর করছে।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পর্নোগ্রাফিতে শ্বাসরোধ বা গলা চেপে ধরা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের (অজাচার) দৃশ্য দেখানো হয় কিংবা কোনো প্রাপ্তবয়স্ক ১৬ বছরের কম বয়সীর ভূমিকায় অভিনয় করেন, সেসব পর্নোগ্রাফি আগামী ৬ নভেম্বর থেকে প্রকাশ করা এবং নিজের কাছে রাখা অবৈধ বলে গণ্য হবে।২০২৫ সালের একটি সরকারি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই পর্যালোচনায় দেখা যায়, পর্নোগ্রাফির সবচেয়ে বেশি দেখা সাইটগুলোয় শ্বাসরোধের মতো সহিংস দৃশ্য এখন হরহামেশাই দেখা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।