অপু বিশ্বাসের সঙ্গে আদনান আজাদ
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন একটি ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার মডেল ও অভিনয়শিল্পী আদনান আজাদের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অপু। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর।
দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তাঁরা?অপু বিশ্বাসের সঙ্গে আদনান আজাদখোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি।
তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’ ছবিগুলো প্রকাশের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত অপু।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।