‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ একটি প্রতিষ্ঠানের স্টলে বসে বিদেশে উচ্চশিক্ষার তথ্য ও বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ নিচ্ছেন দুই শিক্ষার্থী। আগারগাঁও, ঢাকা। ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী ও অভিভাবকদের বিপুল সাড়ার মধ্য দিয়ে শেষ হলো প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনভর চলে বিদেশে উচ্চশিক্ষার নানা তথ্য ও পরামর্শের এই আসর। দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন আগামীকাল শনিবার।
আজ সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা পছন্দের দেশে উচ্চশিক্ষার সুযোগ, ভিসা ও স্কলারশিপের বিষয়ে জানতে মেলায় ভিড় করেন।মেলার ফাঁকে আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে একটি স্টলের সামনে দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আগারগাঁও, ঢাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।