advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেল মনোমুগ্ধকর স্পেস জেলিফিশ, কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেল মনোমুগ্ধকর স্পেস জেলিফিশ, কারণ কী

আকাশে স্বচ্ছ সামুদ্রিক জেলিফিশের মতো প্রতিকৃতি

advertisement

যুক্তরাষ্ট্রের রাতের আকাশে সম্প্রতি মনোমুগ্ধকর স্পেস জেলিফিশ দেখা গেছে। সূর্য ওঠার ঠিক আগে দেশটির আকাশে বিশাল ও উজ্জ্বল একটি স্পেস জেলিফিশ ভাসতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হাজার হাজার মহাকাশপ্রেমী মানুষ এই মনোমুগ্ধকর দৃশ্য প্রত্যক্ষ করেছেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, রকেট উৎক্ষেপণের সময় বায়ুমণ্ডলের উচ্চ স্তরে তৈরি হওয়া বিশেষ আলোকচ্ছটা বা অপটিক্যাল ফেনোমেননের কারণে এ ধরনের দৃশ্য তৈরি হয়ে থাকে।ধারণ করা ছবিতে দেখা যায়, আকাশে স্বচ্ছ সামুদ্রিক জেলিফিশের মতো একটি প্রতিকৃতি রয়েছে। প্রতিকৃতিটিতে বিভিন্ন রঙের আভা থাকায় এই দৃশ্য মুগ্ধ করেছে মহাকাশপ্রেমীদের।

অনুসন্ধানে জানা যায়, ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা স্পেসএক্সের একটি রকেটের রেখে যাওয়া ধোঁয়ার মেঘের কারণে আকাশে সামুদ্রিক জেলিফিশের মতো প্রতিকৃতি তৈরি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর