দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গোৎসব মানেই ঐতিহ্য আর আনন্দের মেলবন্ধন। প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।
আজ শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় তাদের গান ও আরতির পরিবেশনায় মুখর হয়ে ওঠে কুমুদিনী প্রাঙ্গণ।এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মণ্ডপটিতে দেবীর বোধনের মাধ্যমে পূজা শুরু করেন ভক্তরা।দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের গান ও আরতির পরিবেশনাআজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে পূজায় ৩০ জন শিক্ষার্থী ৮টি গানের মাধ্যমে আরতি পরিবেশন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।