advertisement
advertisement

রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
রুটিন কাজ ছাড়া রিহ্যাবের অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ

advertisement

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দৈনন্দিন বা রুটিন কাজ ব্যতীত বোর্ডের সব সভা, অন্যান্য সভা ও যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রিহ্যাবের সভাপতির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তদন্তকাজ চলছে।

এ তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্বাচিত সদস্যদের বিষয়ে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রিহ্যাবের রুটিন কাজ ব্যতীত কোনো ধরনের বোর্ড সভা বা সভা-সমাবেশ করা যাবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর