advertisement
advertisement

সিটির সাতে সাত, মারেসকার অনন্য কীর্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
সিটির সাতে সাত, মারেসকার অনন্য কীর্তি

জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড

advertisement

নবাগত ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয় নিয়ে সংশয় ছিল কম মানুষেরই।ইতিহাদে আজ মাঠের ফলে হয়েছেও তা–ই। আর্লিং হলান্ডের জোড়া গোলে ইপসউইচকে ৩–২ গোলে হারিয়েছে সিটি; আর এই জয়ে প্রিমিয়ার লিগে সাত ম্যাচেও শতভাগ জয় ধরে রেখেছে শাস্তির শঙ্কায় থাকা দলটি। ম্যানচেস্টার সিটি লিগ মৌসুমের প্রথম সাত ম্যাচই জিতল এই প্রথম। ব্যক্তিগতভাবে ইতিহাস গড়েছেন কোচ এনজো মারেসকাও।

প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সাত ম্যাচেই জেতা প্রথম কোচ হওয়ার কীর্তি এখন তাঁর।প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গে দোষী ঘোষিত হওয়ার পর এটিই ছিল ইতিহাদে সিটির প্রথম ম্যাচ। ম্যাচের ১৯ মিনিটে সিটি প্রথম এগিয়ে যায় ফিল ফোডেনের গোলে। তবে দুই মিনিট পরই ইপসউইচকে সমতায় ফেরান দাইজেন মায়েদা।তবে বিরতির আগেই ৩৪ মিনিটে সিটির পক্ষে স্কোরলাইন ২–১ করেন হলান্ড।

নরওয়েজিয়ান স্ট্রাইকার তাঁর দ্বিতীয় গোলটি করেন ৬৯ মিনিটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর