advertisement
advertisement

বিশ্বব্যাংকের গবেষণা: প্রবৃদ্ধির আগে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বিশ্বব্যাংকের গবেষণা: প্রবৃদ্ধির আগে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ

advertisement

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান বাড়ছে না। এ পরিস্থিতিতে শুধু প্রবৃদ্ধি বাড়ানোর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এক গবেষণাপত্রে।

এতে বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম খাতগুলোকে উৎসাহিত করা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণব্যবস্থার সংস্কার এবং চাকরির মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিশ্বব্যাংকের পলিসি রিসার্চ ওয়ার্কিং পেপার সিরিজের Structural Shift in Job Creation: Evidence from Bangladesh শীর্ষক গবেষণাপত্রটি ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

অর্থনীতিবিদ নাজমুস সাদাত খানের এ গবেষণায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষকপ্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান সৃষ্টির হার কম গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে প্রকৃত জিডিপি গড়ে বছরে ৬ দশমিক ৪ শতাংশ হারে বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর