advertisement
advertisement

কলেজপড়ুয়া দুই ভাই কীভাবে পেলেন ৩০ হাজার ডলারের বিনিয়োগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
কলেজপড়ুয়া দুই ভাই কীভাবে পেলেন ৩০ হাজার ডলারের বিনিয়োগ

সাবিক ও শাফি

advertisement

পিঠাপিঠি দুই ভাই—শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান। ছোটবেলায় তাঁদের হাতে কোনো খেলনা গাড়িই নাকি ‘আস্ত’ থাকত না। দুজন মিলে গাড়ির কলকবজা খুলে আবার জোড়া লাগানোর চেষ্টা করতেন। গল্পের শুরুটা বোধ হয় সেখান থেকেই। দুই ভাই এখন কলেজে পড়েন। এরই মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন ‘এজেন্টিকহায়ার’ নামে একটি স্টার্টআপ।

চাকরিদাতারা যেন এআই প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজটা সেরে ফেলতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল কাজ। স্টার্টআপের জন্য প্রায় ৩০ হাজার ডলারের বিনিয়োগও নিশ্চিত করেছেন দুই ভাই। তাঁদের বাবা সুলতান মহিউদ্দিন ভূঁইয়া ও মা রোখশানা আফরোজ।করোনায় পাওয়া প্রেরণা রোবোটিকস নিয়ে দুই ভাইয়ের কাজের শুরু করোনাকালে। বাবা তখন করোনায় আক্রান্ত হয়ে আলাদা ঘরে ‘আইসোলেশনে’ ছিলেন।

বাবার কাছে খাবার পৌঁছে দিতে দুই ভাই তখন তৈরি করে ফেলেন একটি ‘লাইন-ফলোয়িং’ রোবট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর