advertisement
advertisement

দয়া করে হাতটা বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
দয়া করে হাতটা বাঁধবেন না, আমাদের কাছে আবার আসতে হবে: মতিউর রহমান চৌধুরী

রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে গোলটেবিল বৈঠক হয়। সেখানে বক্তব্য দেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী

advertisement

ক্ষমতাসীন সরকার সমালোচনার বিরুদ্ধে আইন করতে চায়, কিন্তু ক্ষমতা হারানোর পর তারাই অন্যায়ের শিকার হয় বলে মন্তব্য করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।সরকারের উদ্দেশে মতিউর রহমান চৌধুরী বলেছেন, ‘দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না।

আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।’আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। টিআইবি, ব্রাক, ব্লাস্ট, মহিলা পরিষদসহ মোট ১৯টি সংগঠন এই বৈঠকের আয়োজন করে।পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী নয় বলেন মতিউর রহমান চৌধুরী।

এ কারণে ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে আইন প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।সাইবার অপরাধ মোকাবিলায় আইনের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন মানবজমিন সম্পাদক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর