চিকিৎসা দিচ্ছেন এস সি পণ্ডিত। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতীর কুষ্টিয়া গ্রামে
ছোটবেলায় দেখেছেন, টাকার অভাবে গ্রামের অনেক মানুষ চিকিৎসা করাতে পারেন না। সেই অভিজ্ঞতা থেকেই চিকিৎসক হলে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন সমর চন্দ্র পণ্ডিত (এস সি পণ্ডিত)। চিকিৎসক হওয়ার পর সেই স্বপ্ন বাস্তবায়নে নেমেছেন তিনি।ছয় বছর ধরে নিজ গ্রাম টাঙ্গাইলের কালিহাতীর কুষ্টিয়ায় মাসে দুই দিন বিনা মূল্যে রোগী দেখেন সমর চন্দ্র পণ্ডিত।
এ ছাড়া টাঙ্গাইলের সন্তোষে মাসে এক দিন রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেন তিনি।বর্তমানে এস সি পণ্ডিত গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক (কনসালট্যান্ট) হিসেবে কর্মরত। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র পণ্ডিত ও পুষ্পরানী দেবীর ছেলে। তিনি কালিহাতী সদরের রামগতি শ্রীগোবিন্দ উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি পাস করেন।
১৯৯৯ সালে কালিহাতী কলেজ (বর্তমানে শাজাহান সিরাজ কলেজ) থেকে এইচএসসি পাস করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।