ছবিটি এআই দিয়ে আঁকা
চলতি বছরের এপ্রিলে চিকিৎসা জার্নাল বিএমজে ওপেন–এ গবেষণাবিষয়ক একটি লেখা প্রকাশিত হলো, যেখানে পাঁচটি জনপ্রিয় চ্যাটবটকে স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করা হয়েছিল। ফলাফল? প্রায় অর্ধেক উত্তর ছিল সমস্যাজনক, আর প্রায় পাঁচ ভাগের এক ভাগ ছিল গুরুতর।ধরুন, রাত দুইটায় মিনহাজের (ছদ্মনাম) বুকে হালকা ব্যথা শুরু হলো। চিকিৎসক ডাকার আগে সে এআইকে জিজ্ঞেস করল। উত্তর এল, ‘মনে হচ্ছে গ্যাসের সমস্যা।’ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল মিনহাজ।
সকালে চিকিৎসক বললেন, বুকের ব্যথা কখনোই ফেলে রাখার বিষয় নয়! কারণ, তা সব সময় গ্যাসের কারণে না-ও হতে পারে।কেন এমন হয়এআই রোগীকে দেখতে বা পরীক্ষা করতে পারে না। সে শুধু আপনার দেওয়া তথ্য থেকে অনুমান করে মাত্র।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের এক গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সাহায্যে সাধারণ মানুষ নিজের সমস্যা চিনতে পেরেছেন মাত্র প্রায় এক-তৃতীয়াংশ ক্ষেত্রে।তাহলে কী করবেনএআইকে ব্যবহার করুন রোগ বা ওষুধের সাধারণ ধারণা বুঝতে, রোগ নির্ণয়ে নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।