advertisement
advertisement

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

চাঁদপুরের মতলব উত্তর প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন। গতকাল রোববার সকালে উপজেলার গাজীরগাছখোলা গ্রামে

advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সৌদিপ্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন গতকাল রোববার সকালে এলাকায় মানববন্ধন করেন।প্রায় দুই সপ্তাহ আগে ওই বাড়ির প্রবেশপথে বেড়াটি দেওয়া হয়। তবে জামায়াতের ওই নেতার দাবি, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি তাঁর পারিবারিক কবরস্থান।

জামায়াতের ওই নেতার নাম আবদুল হাই শিকদার। তাঁর বাড়ি উপজেলার গাজীরগাছখোলা গ্রামে। তিনি গাজীপুর মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য। মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী। ভুক্তভোগী ব্যক্তির নাম মামুন মোল্লা। তাঁর বাড়িও গাজীরগাছখোলা গ্রামে। তিনি সৌদি আরবে থাকেন।

বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে মামুন মোল্লার বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেন আবদুল হাই শিকদার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর