লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলির সুযোগ চালুর দাবি জানিয়েছেন ২০২৫ ব্যাচের সদ্য চাকরিতে যোগ দেওয়া সহকারী শিক্ষকেরা। যাতায়াতের দুর্ভোগ, বাসস্থান, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত এ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরবর্তী ও দুর্গম এলাকায় কর্মস্থল দেওয়া হয়েছে। এতে তাঁদের যাতায়াত, বাসস্থান ও পারিবারিক দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে।
বিশেষ করে চরাঞ্চল ও হাওরাঞ্চলের মতো এলাকায় যাতায়াতব্যবস্থা দুর্বল হওয়ায় শিক্ষকদের দুর্ভোগ আরও বেশি।এ পরিস্থিতিতে যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল নারী শিক্ষকদের বদলিতে বিশেষ বিবেচনার দাবি প্রেস বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো বিশেষভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।