advertisement
advertisement

‘মুখ দেখাতে পারছি না’, যাচাইয়ে বাদ পড়ে তাঁদের দুঃসহ জীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
‘মুখ দেখাতে পারছি না’, যাচাইয়ে বাদ পড়ে তাঁদের দুঃসহ জীবন

advertisement

৪৮তম বিসিএস (বিশেষ) ও ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন শুভ্র দেবনাথ; তবে ১৪ অক্টোবর প্রকাশিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপনে তাঁর নাম নেই। এর আগে গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস (বিশেষ)–এর গেজেট থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। কী কারণে শুভ্র দেবনাথকে বারবার বাদ দেওয়া হচ্ছে, সেটি জানেন না তিনি।

৪৬তম বিসিএসের পুলিশ ক্যাডারেও পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েছেন শুভ্র। তবে এখন আশঙ্কা করছেন, সেখান থেকেও তাঁকে বাদ দেওয়া হতে পারে। শুভ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘কারা আমার সঙ্গে শত্রুতা করছে, কেন করছে, আমি কিছুই জানি না। তবে মেধার মূল্যায়নে আমাকে সরকার বাদ দিতে পারেনি। যেটি হচ্ছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিত।’ মো. মেহেদী হাসান, কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছিলেনকখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না।

কোনো ফৌজদারি অপরাধও নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর