পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।
এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।অভিভাবক ও সন্তানের সম্পর্কের সুস্থ সীমানা নিয়ে আপনার পরামর্শ কী?এর উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘প্রচলিত একটি কথা প্রায়ই শোনা যায়—বাবা-মাকে সন্তানের বন্ধু হতে হবে। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল ধারণা।
বাবা-মা কখনোই সন্তানের 'বন্ধু' হতে পারেন না; বাবা-মাকে থাকতে হবে বাবা-মার দায়িত্বশীল স্থানে এবং বন্ধুর স্থান থাকবে বন্ধুর জায়গায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।