advertisement
advertisement

মাছের শিদল কীভাবে বানায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
মাছের শিদল কীভাবে বানায়

পুঁটি মাছের পেট ও লেজ কেটে শিদল তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে। গত শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামে। ছবি: প্রথম আলো

advertisement

তুমি কি কখনো শিদলের নাম শুনেছ? না শুনে থাকলে আজ জেনে নাও। শুনে থাকলেও হয়তো জানো না, জিনিসটা আসলে কীভাবে তৈরি হয়। কোনো বাড়িতে শিদল রান্না হলে পাশের বাড়ির লোকও টের পেয়ে যায়। কেউ সেই গন্ধে নাক কুঁচকায়, কেউ আবার ঘ্রাণ পেয়েই খেতে বসে যায়। মাছ আর কচু দিয়ে তৈরি এই বিশেষ খাবারের গন্ধ যেমন তীব্র, তেমনি এর পেছনের গল্পও মজার।

চলো, জেনে নিই কীভাবে তৈরি হয় শিদল আর হাঁড়ির ভেতর মাসের পর মাস ধরে কী ঘটে।শিদল হলো মাছ ও কচু দিয়ে তৈরি একধরনের গাঁজানো খাবার। বাংলাদেশের সিলেট অঞ্চলে এর প্রচলন বেশি। পার্বত্য চট্টগ্রামের কিছু জনগোষ্ঠীর মধ্যেও মাছ গাঁজিয়ে খাবার তৈরির রীতি রয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় শিদল জনপ্রিয়। অঞ্চলভেদে এসব খাবারের নাম, উপকরণ ও তৈরির পদ্ধতিতে পার্থক্য দেখা যায়।

শিদল তৈরির প্রচলিত পদ্ধতিতে সাধারণত ছোট মাছ শুকিয়ে, কচুর সঙ্গে মিশিয়ে মাটির হাঁড়িতে ভরে রাখা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর