advertisement
advertisement

কবে আসবে ভিকির সিনেমা, নিশো–মেহজাবীন কি থাকবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
কবে আসবে ভিকির সিনেমা, নিশো–মেহজাবীন কি থাকবেন

ভিকি জাহেদ

advertisement

৫ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ৪২৮ মন্তব্য। ৫ অক্টোবর দুই অভিনয়শিল্পী আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই ছবি নিয়েই এত আলোচনা। কারণও আছে। বছরখানেক ধরেই গুঞ্জন, শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ভিকি জাহেদের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি হবেন নিশো ও মেহজাবীন। সিনেমার নাম হবে ‘পুলসিরাত’, এমন গুঞ্জনও শোনা গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।

অনেকে মনে করেছেন, প্রযোজকের পোস্ট করা ছবিটি সেই জার্নিরই শুরু; মন্তব্যের ঘরেও এমন কথা বলেছেন অনেক ভক্ত। তবে যাঁদের নিয়ে এত জল্পনা, তাঁরা অবশ্য স্পিকটি নট।ঘটনা জানতে গত মঙ্গলবার দুপুরে নির্মাতা ভিকি জাহেদকেই ফোন করা হলো। রসিকতায় তিনি এক কাঠি সরেস।

ফোন ধরেই বললেন, ‘ভাই, ছবিটিতে তো আমি নেই...আমি কীভাবে বলব।’ বলেই হাসতে শুরু করলেন।‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’ থেকে ‘রেডরাম’—ছোট পর্দায় ভিকির অনেক প্রশংসিত কাজে ছিলেন নিশো–মেহজাবীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর