মাসুক হেলালের আঁকা শামসুর রাহমানের (২৩ অক্টোবর ১৯২৯—১৭ আগস্ট ২০০৬) প্রতিকৃতি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
সাহিত্য সমালোচনার ক্ষেত্রে ভাবাদর্শিকভাবে ক্রিস্টোফার কডওয়েলের অনুসারী জর্জ টমসন তাঁর মার্ক্সবাদ ও কবিতা শীর্ষক গ্রন্থে কবিতাকে সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব ও ভাষাতত্ত্বের গভীর সমস্যা হিসেবে বিবেচনা করেছেন। তাঁর কাছে কবিতার বিমূর্ত ও স্বয়ংসম্পূর্ণ সৌন্দর্যের ধারণার চেয়ে এর বাস্তব আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য অধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে।
বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের কবিতা পাঠের বেলায় টমসনের কবিতা পড়ার কৌশলের কথা নানা কারণে স্মরণে নেওয়া যাবে।
কারণ, শামসুর রাহমানের কবিতার একটি বড় অংশ বিচিত্র অর্থে বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষঙ্গে লেখা এবং তা এই দেশের সাহিত্যিক ও সাংস্কৃতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে; আর তাঁর কবিতার আরেকটি অংশ থেকে গেছে কলাকৈবল্যবাদী ধারায়।১.শামসুর রাহমানের প্রথম দিকের কবিতা বিমূর্ততা ও ব্যক্তিকতার পরিসরে শেষমেশ কলাকৈবল্যবাদী; যদিও সেসব কবিতায় সব সময় ছিল দেশজতার ভাব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।