advertisement
advertisement

মিমির সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
মিমির সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

‘আলাপ’ সিনেমার পোস্টারে আবীর ও মিমি। ফেসবুক থেকে

advertisement

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘আলাপ’ধরন: সিনেমাস্ট্রিমিং: হইচইদিনক্ষণ: ২৩ অক্টোবরআলাদা আলাদা আইটি কোম্পানিতে কাজ করে পাবলো মজুমদার (আবীর চট্টোপাধ্যায়), অদিতি মিত্র (মিমি চক্রবর্তী) ও স্বাতীলেখা সেন (স্বস্তিকা দত্ত)। একসুতোয় এসে মিলে যায় তাদের জীবনের গল্প।

সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ড্রামা ঘরানার সিনেমাটি প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনসূয়া দাস, আরজে রোহিত প্রমুখ।‘ডিড সামওয়ান হ্যাপেন টু মেনশন মি?’ধরন: সিরিজস্ট্রিমিং: নেটফ্লিক্সদিনক্ষণ: চলমানএকসময় জাপানের অন্যতম পরিচিত অভিনেতা। লন্ডনের বিখ্যাত শেক্‌সপিয়ারস গ্লোব থিয়েটারে প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম জাপানি অভিনেতা হিসেবে তাঁর সুনামও রয়েছে।

দুই বছর পর দেশে ফিরে তিনি দেখেন, প্রায় পুরো জাপানই তাঁকে ভুলে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর