advertisement
advertisement

ওয়ানডের যন্ত্রণা ভুলে এখন টেস্টে চোখ বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ওয়ানডের যন্ত্রণা ভুলে এখন টেস্টে চোখ বাংলাদেশের

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ

advertisement

মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ চলছে বিসিবি একাদশের বিপক্ষে। তাইজুল ইসলাম ও মুমিনুল হক এ ম্যাচে নেই, তবে মাঠের পাশ দিয়ে আসা–যাওয়া করতে দেখা গেল তাঁদেরও। বসুন্ধরায় যে মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে, তার পাশের এক নেটে অনুশীলন করছিলেন টেস্ট দলের দুই ক্রিকেটার।জাতীয় দলের তিন নির্বাচককে দেখা গেল বিসিবি একাদশের ড্রেসিংরুমে পাশে বসে কিছু একটা নিয়ে আলোচনা করতে।

সে আলাপটাও ছিল আজ ঘোষণা হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দল কেমন হবে, তা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ, তাইজুল–মুমিনুলের লাল বলে অনুশীলন, নির্বাচকদের আলোচনা—সবকিছুকে এক সুতায় গাঁথলে যা দাঁড়ায়, তার সারমর্ম—বাংলাদেশে এখন ঢুকে পড়েছে টেস্ট ক্রিকেটের আবহে; সাম্প্রতিক সময়ে যেটি হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের প্রিয় সংস্করণ।গত এক বছরে টেস্টে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট জেতার পর ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্ন এখন জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দরজায় কড়া নাড়ছে বলেই আসলে টেস্টের এই আলোচনা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর