দুপুর বা রাতের খাবার বাদ দিয়ে ওজন কমানো যায় না
ওজন কমাতে ডায়েট করছেন, অথচ ফল মিলছে না? কখনো ওজন কমছে না, কখনো আবার আগের অবস্থায় ফিরে আসছে। খাদ্যাভ্যাসের কিছু ভুল, অনিয়ম আর অবাস্তব প্রত্যাশাই হতে পারে এর কারণ।অনেকেই ডায়েট পরিকল্পনা অনুসরণ করেও প্রত্যাশিত ফল পান না। কারও ওজন কমে না, আবার কারও ক্ষেত্রে ডায়েট শেষ করার পর দ্রুত আগের ওজন ফিরে আসে। কিন্তু কেন ডায়েট কাজ করছে না?
ভুল ডায়েট নির্বাচন, খাদ্যাভ্যাসে অসংগতি কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব—এর পেছনে থাকতে পারে নানা কারণ। ডায়েট করেও কেন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, আর ওজন কমানোর সুফলই-বা কেন দীর্ঘস্থায়ী হয় না, তা জানতে জেনে নেওয়া যাক নয়টি সাধারণ ভুল সম্পর্কে।১. দীর্ঘক্ষণ না খেয়ে থাকাঅনেকে মনে করেন, যত কম খাবেন, তত দ্রুত ওজন কমবে। তাই কেউ সকালের নাশতা, কেউ দুপুরের খাবার, আবার কেউ রাতের খাবার বাদ দেন।
কারও কারও অভ্যাস দিনে মাত্র একবার খাওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।