জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের সামনে হাঁটু গেড়ে বসেন মুখোশ পরা এক আন্দোলনকারী। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিস
‘এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, আমাদের রাজপথে ফিরতেই হতো।’ বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন এমিলি গ্রঁদ্রি নামের এক ফরাসি মা। বিক্ষোভে যোগ দিয়ে গত সপ্তাহে তিনি কাঁদানে গ্যাসের মুখে পড়েছিলেন। তবুও সন্তানকে আগলে রাখতে শনিবার আবার তিনি প্যারিসের মিছিলে যোগ দেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে এ দিন ফ্রান্সজুড়ে রাজপথে নামেন লাখো মানুষ।
এমিলির ১৫ বছর বয়সী ছেলে অ্যারন বলেন, ‘আমাদের স্কুল ভবন জরাজীর্ণ। শিক্ষকেরও তীব্র সংকট চলছে। অথচ সরকার এসব বিষয়ে সম্পূর্ণ উদাসীন।’ মিছিলে পুলিশের বাধা দেওয়াকে নিছক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করে সে।বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মুখে সতর্ক অবস্থান নেয় ফরাসি দাঙ্গা পুলিশ। শনিবার প্যারিসে২২ বছর বয়সী শিক্ষার্থী ক্লারা লেব্বাদি রয়টার্সকে বলেন, মানুষ ভাঙচুর হওয়া দোকানের জন্য কান্নাকাটি করছে।
অথচ সারা বছর ধরে যারা আরও গরিব হচ্ছে, তাদের জন্য কারও মায়া নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।