advertisement
advertisement

প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, 
বিনিয়োগে নতুন গতির আশা

প্রধানমন্ত্রী তারেক রহমান

advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি টয়োটা কারখানা ও জেরার এলএনজি টার্মিনাল পরিদর্শনে যাবেন তিনি। এই সফরের সময় বঙ্গোপসাগর ঘিরে জাপানের নতুন করে সাজানো ‘বিগ-বি’ পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

হালনাগাদ করা বিগ–বিতে বিনিয়োগ, জ্বালানি, সমুদ্র নিরাপত্তা ও ভূরাজনীতি একসুতায় বাঁধা পড়ছে।ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২০১৪ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে সূচিত বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) মহাপরিকল্পনা চারটি স্তম্ভের ওপর দাঁড় করিয়ে হালনাগাদ করা হচ্ছে।

এই রূপরেখা দুই দেশের প্রধানমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে প্রতিফলিত হতে পারে।জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর