advertisement
advertisement

শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে কী

বিদুষী বর্ণিতা। ছবি : শিল্পীর সৌজন্যে

advertisement

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। এরপর বিরতি। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার পর শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’–তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব সিনেমাটি মুক্তি পাবে ২৯ অক্টোবর।মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ দিয়ে শুরু। নাসির উদ্দীন ইউসুফের গেরিলা চলচ্চিত্রেও তাঁকে দেখা গেছে। তবে মাঝখানে প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন।

বিরতির পর আবারও পর্দায় ফিরছেন রাজশাহীর মেয়ে বর্ণিতা।লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ক্যাফে আমব্রেলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চান না তিনি। তবে এটুকু জানিয়েছেন, চরিত্রটি তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মেলে না। বরং এ ধরনের চরিত্রে অভিনয় করাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

বর্ণিতার ভাষ্যে, ‘আমি যে রকম বা মানুষ হিসেবে আমি যেমন, তার থেকে একদম আলাদা ধরনের চরিত্র করতে চাই।’শুরুতেই কেন এমন চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিতে চেয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল মানুষ আমাকে যেভাবে দেখে এসেছে, তার থেকে ভিন্ন কিছু দিয়ে শুরু করলে হয়তো দর্শকেরা পছন্দ করতে পারেন।’বিদুষী বর্ণিতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর