advertisement
advertisement

হলুদ কর্সেট গাউনে নজর কাড়া স্টাইলে পলক তিওয়ারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
হলুদ কর্সেট গাউনে নজর কাড়া স্টাইলে পলক তিওয়ারি

হলুদ পোশাকের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে পেছনের দেয়ালও। রং ও আলোয় ছবিতে তৈরি হয়েছে এক উজ্জ্বল, শিল্পিত আবহ।

advertisement

হলুদ দেয়ালের সামনে সরষে হলুদ কর্সেট গাউনে ধরা দিলেন পলক তিওয়ারি। পোশাকের নকশা, কোমরের লেইস-আপ ডিটেইল আর ঢেউ খেলানো স্কার্টে রয়েছে আধুনিকতার ছোঁয়া। সোনালি দুল, নরম ঢেউ খেলানো চুল ও হালকা মেকআপে সাজ সম্পূর্ণ করেছেন তিনি। একই রঙের আবহে ছবিতে ফুটে উঠেছে উজ্জ্বল, রোমান্টিক ও শিল্পিত এক অনন্য ফ্যাশন মুহূর্ত।হলুদ পোশাকের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে পেছনের দেয়ালও। রং ও আলোয় ছবিতে তৈরি হয়েছে এক উজ্জ্বল, শিল্পিত আবহ।

গাঢ় সরষে হলুদ রঙের গাউনটি আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। রংটি চড়া নয়, আবার ফ্যাকাশেও নয়। গাউনের ওপরের অংশ শরীরের সঙ্গে মানিয়ে গেছে। বুকের কাছে গোলাকার কাপের নকশা ও সূক্ষ্ম সেলাই পোশাকে এনেছে আলাদা টেক্সচার। সরু স্ট্র্যাপ আর হার্ট-শেপের নেকলাইন গাউনটিকে দিয়েছে আধুনিক চেহারা। নকশায় রয়েছে কোমল ও রোমান্টিক ছোঁয়া।কোমরের কাছে ফিতা দিয়ে বাঁধার নকশা কর্সেটের গড়নকে আরও স্পষ্ট করেছে।

এই ডিটেইলসই পোশাকের অন্যতম আকর্ষণ।কোমরের নিচে ভাঁজ করা ড্রেপের সঙ্গে রয়েছে লেস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর