কর্মক্ষেত্রে মানসিক চাপ বা আবেগ-অনুভূতির সমস্যা থেকে ব্যক্তিজীবনেও স্থায়ী বিষণ্নতায় আক্রান্ত হতে পারেন কর্মীরা।
কর্মক্ষেত্রে মানসিক চাপের দিক থেকে ইউরোপের কয়েকটি দেশের কর্মীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। কর্মীদের দৈনন্দিন মানসিক চাপের হার বিবেচনায় করা তালিকায় শীর্ষে রয়েছে গ্রিস। দেশটির ৬১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মাত্রার মানসিক চাপ অনুভব করেন।
তালিকায় এরপর রয়েছে মাল্টা, সাইপ্রাস ও ইতালি।সবচেয়ে বেশি চাপ যে ১০ দেশে১. গ্রিস: ৬১ শতাংশদীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, কঠোর কর্মপরিবেশ এবং কিছু খাতে ছয় দিনের কর্মসপ্তাহের কারণে গ্রিসের কর্মীদের ওপর চাপ বেশি। দেশটির ৬১ শতাংশ কর্মী প্রতিদিন উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।২. মাল্টা: ৫৭ শতাংশছোট ও ঘনবসতিপূর্ণ দেশটিতে গেমিং ও আর্থিক খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে কর্মীদের ওপর কাজের চাপও বেড়েছে।
৫৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।৩. সাইপ্রাস: ৫৬ শতাংশদেশটির অনেক কর্মী সপ্তাহে ছয় বা সাত দিন কাজ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।