advertisement
advertisement

কলেজে ভর্তি হয়েও জিপিএ–৫ পাওয়া রাজশাহীর রুকসানার পড়াশোনা অনিশ্চিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
কলেজে ভর্তি হয়েও জিপিএ–৫ পাওয়া রাজশাহীর রুকসানার পড়াশোনা অনিশ্চিত

বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মোছা. রুকসানা খাতুন। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার সিংড়া গ্রামে

advertisement

এসএসসি পরীক্ষার পর রাজশাহী শহরের একটি কলেজে ভর্তির সুযোগ পেয়ে যে মেয়েটির চোখে স্বপ্নের আলো জ্বলে উঠেছিল, সেই আলো এখন ক্রমেই ম্লান হয়ে আসছে। অর্থের অভাবে তার বই কেনা হয়নি, শহরে থাকার মেসও ঠিক হয়নি। বাড়ি থেকে প্রতিদিন কলেজে যাতায়াত করাও সম্ভব নয়। এর মধ্যে আড়াই বছর ধরে কিডনি রোগে আক্রান্ত তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে সেটি হয়নি।মতিউর রহমান, প্রধান শিক্ষক, ধোপাপাড়া উচ্চবিদ্যালয়রুকসানার পরিবার খুবই দীন। বসবাস করার মতো ভালো ঘরও নেই। স্কুলে থাকাকালীন তার কোনো বেতন নেওয়া হয়নি। এসএসসির ফরম পূরণের সময়ও তাকে সাহায্য করেছি।রাজশাহীর পুঠিয়া উপজেলার সিংড়া গ্রামের মেয়ে মোছা. রুকসানা খাতুন। মা রাফিয়া বিবি। বাবা মো. নূর মোহাম্মদ দিনমজুর।

পাশের এলাকার ধোপাপাড়া উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে রুকসানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর