advertisement
advertisement

বর্গা চাষি নানার সংসারে এতিম নাতির জন্য বন্ধুসভার ছাগল উপহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বর্গা চাষি নানার সংসারে এতিম নাতির জন্য বন্ধুসভার ছাগল উপহার

নীলফামারী বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

জন্মের এক মাস আগে মারা যান বাবা, ২২ দিন বয়সে হারিয়েছে মাকে। তখন থেকে মা হলেন নানি আর বাবা হলেন নানা। এই গল্প নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামের আরিফ ইসলামের (৯)।২৬ অক্টোবর বিকেলে ওই গ্রামে আরিফ ইসলামের নানার বাড়ি যান নীলফামারী বন্ধুসভার বন্ধুরা। তার নানা দেলোয়ার ইসলাম একজন বর্গা চাষি। নানি সাহিদা বেগম গৃহিণী।

বাড়িতে ঘরের ভাঙা চাটাইয়ের বেড়ায় পরিবারটির দৈন্য স্পষ্ট।আরিফ ইসলামের নানি সাহিদা বেগম বলেন, ‘জন্মের এক মাস আগত ওর বাপ মারা গেইছে। ২২ দিনের ছোয়াক থুইয়া ওর মাও পালাইছে। হামরা ওর মায়ের কুনো খবর জানি না। বাঁচি আছে না মরি গেইছে তাও জানি না। এখন ওয় মোক মাও কয়, ওর নানাক বাপ কয়। হামরায় ওর বাপ–মাও।

কিন্তু হামারো সংসার চলে না।’নীলফামারী বন্ধুসভার একটি ভালো কাজ।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার এতিম ওই শিশুকে একটি ছাগল উপহার দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর