২০২৫ সালের নতুন মডেলের বিএমডব্লিউ আই সেভেন
চীনে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতের কষ্টের কথা ভেবে কয়েকজন কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক রেস্তোরাঁমালিক। চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা বৈদ্যুতিক স্কুটারে কাজে যাতায়াত করেন।
শীত, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় তাঁদের ভোগান্তি দেখে তিনি এই উদ্যোগ নেন।চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্তবৈঠকের কথা বলে শোরুমে নিয়ে যান কর্মীদের—গত ২৪ সেপ্টেম্বর কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিএমডব্লিউর একটি শোরুমে যান মা ইয়ানলি। কর্মীদের বলা হয়েছিল, সেখানে একটি বৈঠক হবে।
কিন্তু শোরুমে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, তাঁদের নতুন গাড়ি উপহার দেওয়া হচ্ছে।প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান বা ৫৫ লাখ ৭০ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।